ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চানখারপুলে ৫ জনকে গুলি করে হত্যা, কনস্টেবল সুজন কারাগারে

রাজধানীর চানখারপুলে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কনস্টেবল সুজন হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (১২ জানুয়ারি) সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।


আসামি সুজনকে এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে, গত ১ জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ১২ জানুয়ারি হাজির করার নির্দেশ দেওয়া হয় এবং ২৩ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করা হয়।


প্রসঙ্গত, গত ৫ আগস্ট চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কনস্টেবল সুজন কখনও দাঁড়িয়ে, কখনও শুয়ে মানুষকে লক্ষ্য করে গুলি করছেন। ঘটনাটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে গত ১৪ সেপ্টেম্বর ডিবি পুলিশ সুজনকে আটক করে। পরে তাকে শাহবাগ থানায় হত্যা মামলার আসামি হিসেবে হস্তান্তর করা হয়।


এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এবং বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে সুবিচারের আশা তৈরি হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑